,

আশুগঞ্জ প্রেসক্লাব নিয়ে অবমানাকর লেখা : শাজাহান সাজুর অনুষ্ঠান বয়কট

news-image

আশুগঞ্জ প্রতিনিধি : বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ শাজাহান আলম সাজুর লেখা বই ‘শেকড়ের সন্ধানে’ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাব প্রতিষ্ঠার ইতিহাস বিকৃত করার প্রতিবাদে উক্ত বইয়ের একটি আলোচনা অনুষ্ঠান বর্জন করেছে আশুগঞ্জে কর্মরত সকল সাংবাদিকরা।

আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ ও সাধারন সম্পাদক মো.হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিবৃতিতে অনুষ্ঠান বর্জন করা হয়। বিবৃতিতে বলা হয়, অধ্যক্ষ শাজাহান আলম সাজুর লেখা শেকড়ের সন্ধানে বইয়ে আশুগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠা নিয়ে অবমানকর লেখা আশুগঞ্জে কর্মরত সকল সাংবাদিকের অন্তরে আঘাত হেনেছে। অধ্যক্ষ শাজাহান আলম সাজু নিজের গুনগান লিখতে লিখতে তিনি নিজেকে আশুগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা দাবী করেন। বইটিতে আশুগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত মো. মিজানুর রহমানের নাম কোথায় উল্লেখ নেই। এমনকি তার লেখা বইয়ে সিনিয়র সাংবাদিকদের নিয়েও মানহানিকর তথ্য দেওয়া হয়েছে। এর ফলে প্রেসক্লাবের র্কাযকরি কমিটি সিন্ধান্ত অনুযায়ী রবিবার দুপুরে তার বইয়ের অনুষ্ঠান বজর্ন করা হয়েছে। এই ঘটনায় আশুগঞ্জে কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

এ ব্যাপারে আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হুমায়ন কবির বলেন, অধ্যক্ষ শাজাহান আলম সাজুর লেখা শেকড়ের সন্ধানে বইয়ে আশুগঞ্জ প্রেসক্লাব নিয়ে যা লেখা হয়েছে তা কাল্পনিক ও ভিত্তিহীন। চলতি সাপ্তাহে প্রেসক্লাবের কার্যকরি সভায় এই ব্যাপারে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ