,

নবীনগরে মন্দিরে আগুন

nobinogorব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত সোমবার গভীর রাতে বাড়ির ঠাকুরঘর আগুনে পুড়িয়ে দিয়েছে দূর্বত্তরা। উপজেলা সদরের যুক্তরাষ্ট প্রবাসী  বিল্পব কুমার দেবের এই বাড়িতে এর আগে সপ্তাহ দুয়েক আগে চিরকুট পাঠিয়ে হুমকি দেয়া হয়েছিল। বাড়ির গৃহকর্ত্রী স্খুলশিক্ষিকা পপি রানী দেব জানান,আগুনে বাড়ির দোতলায় অবস্থিত ঠাকুর ঘরের প্রতিমা,দেবদেবির ছবি এবং পুজার আনুসাঙ্গিক জিনিস পুড়ে গেছে।  দুই সপ্তাহ আগে একটি মোবাইল নম্বর দিয়ে আমাদের বাড়িতে তিনটি চিরকুট পাঠানো হয়। দ্রুত ওই নম্বারে যোগাযোগ না করলে বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ারও হুমকি দেয়া হয়। তখন বিষয়টি থানা পুলিশকে জানালে ওসি নিজে এসেই বাড়িটি পরিদর্শন করে যান এবং ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এর পরেই এই ঘটনা ঘটে। তাছাড়া এবার ঘরের দরজায় একই কায়দায় চিরকুট লাগিয়ে হুমকি  দেয়া হয়েছে বলে জানান তিনি। এ ব্যপারে নবীনগর থানার ওসি আবু জাফর জানান, এই বাড়িতেও তারা ১০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল। এই চক্রের দুই সদস্যকে আমরা আরেকটি ঘটনায় গ্রেপ্তার করেছিলাম। এই ঘটনায় পপি দেবের পরিবারের পক্ষ থেকে আগইে একটি মামলা করা আছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর