,

আশুগঞ্জে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মরহুম সাফিউদ্দিন আহমেদ এর স্বরণ সভা অনুষ্ঠিত

news-image

নিজস্ব প্রতিবেদক : আশুগঞ্জ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর বীর মুক্তিযোদ্ধা মরহুম সাফিউদ্দিন আহমেদ এর ১৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মরহুম সাফিউদ্দিন আহমেদ এর ছোট ভাই সাবেক উপ সচিব বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া।
আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মঈনুল হক মামুন এর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক হাজী মাহবুবুর রহমান, যুগ্ম আহবায়ক হানিফ মুন্সী, মরহুম সাফিউদ্দিন আহমেদ এর মেয়ে কর্ণেল (অবসরপ্রাপ্ত) কানিজ ফাতেমা, যুবলীগের আহবায়ক মোঃ জিয়া উদ্দিন খন্দকার, যুগ্ম আহবায়ক শাহীন আলম বকশি, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান মোরাদ, শ্রমিক লীগ নেতা আবু মুসা, ছাত্রলীগ নেতা মো. সজিবুর রহমান সজিব, রাশেদ রনি সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
স্মরণ সভায় বক্তারা বলেন, মরহুম সাফিউদ্দিন আহমেদ তার কর্মের মাধ্যমে সকল নেতাকর্মীদের মনে অমর হয়ে থাকবেন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন সাফিউদ্দিন আহমেদ আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে বেঁচে থাকবেন।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ