আশুগঞ্জের দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

news-image

আশুগঞ্জ প্রতিনিধি : আশুগঞ্জ উপজেলার র্দূগাপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বগইর বাজারের মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আবু আসিফ আহমেদ। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নাছির আহমেদ। দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নূরুল ইসলাম মনু মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী মোঃ সাদেকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি  আজিজুর রহমান জজ মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক হাজী মোঃ শাহজাহান সিরাজ, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, সাবেক দপ্তর সম্পাদক আব্দু মিয়া, আড়াইসিধা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হাবিবুর রহমান, চর চারতলা ইউনিয়ন বিএনপির  সাধারন সম্পাদক জিয়াউর রহমান, বিএনপি নেতা মোঃ জসিম উদ্দিন,  উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আলমগীর খা, উপজেলা সেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক কামাল হোসেন জয়, যুগ্ম-সাধারন সম্পাদক জসিম উদ্দিন আহমেদ, বিএনপি নেতা হাজী মোঃ আব্দুল কাইয়ুম, আজিজুল হক, তহুর মেম্বার, দূগাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক শামীম আহমেদ। সম্মেলন পরিচালনা করে দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবুল খায়ের। পরে সম্মেলনে সর্বসম্মতি ক্রমে নূরুল ইসলাম মনু মিয়াকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ আব্দুল কাইয়ুম, আবুল খায়েরকে সাধারন সম্পাদক, যুগ্ম-সাধারন সম্পাদক নাছির উদ্দিন রুমি, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।    

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ