,

বাঞ্ছারামপুরে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামীর ৬ মাসের কারাদন্ড

news-image

বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে রিপন মিয়া (২৬) নামে স্বামীকে ছয় মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুন সরদার এ রায় দেন। কারাদন্ডপ্রাপ্ত রিপন উপজেলার জগন্নাথপুর গ্রামের আবুল হাসেমের ছেলে। পুলিশ সুত্রে জানা গেছে, রিপন প্রায়ই তার স্ত্রী জোৎ¯œা আক্তারকে মারধর করতো। গতকাল সকালে জগন্নাথপুর গ্রামে বাড়ির পাশে রাস্তায় জোৎ¯œাকে ব্যাপক মারধর করে রিপন। জোৎ¯œা থানায় অভিযোগ করলে থানার এসআই ময়নাল হোসেন রিপন মিয়াকে তার বাড়ি থেকে আটক করে। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুন সরদারের আদালতে হাজির করা হলে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ স্বীকার করায় রিপনকে ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়।  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুন সরদার জানান, স্ত্রীকে রাস্তায় প্রকাশ্যে নির্যাতনের অভিযোগে রিপন মিয়াকে ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস