,

বাঞ্ছারামপুরে যাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে সিএনজি চালককে ৬ মাসের কারাদন্ড, ইউপি. সদস্যকে ৫ হাজার টাকা জরিমানা

news-image

বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মহিলা যাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মরকিন (২২) নামের এক সিএনজি চালককে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় আদালতের কাজে বাধা দেওয়ার অভিযোগে এক ইউপি. সদস্যকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বুধবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট নূর-ই-খাজা আলামিন এর আদালত এই রায় প্রদান করেন। 
পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার ফরদাবাদ রূপস্দী সড়কে সকাল ১২ টার দিকে রূপস্দী গ্রামে এক গৃহবধু সিএনজি যোগে ফরদাবাদ থেকে রূপস্দী আসার পথে ফরদাবাদ কবরস্থানের কাছে চালক মরকিন মহিলা যাত্রীকে যৌন হয়রানী করেন। এ সময় যাত্রীর চিৎকারে এলাকাবাসী ছুটে এসে চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নূর-এ-খাজা আলামিনের আদালতে হাজির করা হলে যৌন হয়রানীর অভিযোগে মরকিনকে ৬ মাসের কারাদন্ড ও আদালতের কাজে বাধা দেওয়ার অভিযোগে ফরদাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য সফিকুল আলম হারুনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নূর-এ-খাজা আলামিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ