শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে দু’গ্র“পের সংঘর্ষে ১১ জন টেঁটাবিদ্ধসহ আহত ২০

news-image

বিশেষ প্রতিনিধি : শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ঈদগাহ নির্মাণের টাকা উত্তোলনকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ ১১ জন টেঁটাবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছে। সকালে উপজেলার জয়নগর গ্রামের বিলপাড়া চোরাহাটিতে এ ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত টেঁটাবিদ্ধ অবস্থায় ৬ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থান বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার তেজখালী ইউনিয়নের জয়নগর গ্রামের বিলপাড়ার কাদির সরকারের বাড়ির শাহ্ আলম ও ফেলু মাস্টারের বাড়ির কবির হোসেনের সাথে জয়নগর গ্রামে নতুন ঈদগাহ্ নির্মাণের টাকা উত্তোলন নিয়ে দু’জনের মধ্যে বিরোধ দেখা দেয়। এই দু’জনের মধ্যে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এই ঘটনার জের ধরে শনিবার সকাল ৭টার সময় শাহ আলম ও কবির হোসেনের সমর্থকরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ১১ জন টেঁটা বিদ্ধসহ ২০ জন আহত হয়। এরা হলেন হলেন সবুর মিয়া (২২), মুর্শিদ মিয়া (৫০), কবির মিয়া (৫৫), নজরুল (৩৮), জাকির হোসেন (২৪), জুলহাস মিয়া (২৪) কে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত অন্যরা হলেন মোখলেছ মিয়া (৫২), ইউসুফ (১২), কুদ্দুছ (২০), খলিল মিয়া (২৫), আল-আমিন (২২), শিলা আক্তার (১৭), সাথী আক্তার (২০) কে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। জয়নগর গ্রামের শাহ আলম জানান, কবির গ্র“পের জলিলকে নতুন ঈদগাহ এর টাকা তোলার দায়িত্ব দেওয়ায় অনেকেই টাকা দিতে রাজি হয়নি। এ নিয়ে তাদের সাথে গ্রামবাসীর বিরোধ দেখা দেয়। শুক্রবার রাতে আমার ছেলে দেলোয়ার তারাবির নামাজ পড়ে আসার পথে কবিরের লোকজন মারধর করে। শনিবার সকালে কবিরের লোকজন আমাদের উপর অতর্কিতে হামলা করে। জয়নগর গ্রামের কবির হোসেন জানান, শাহ আলম এলাকায় নানা অপকর্মের সাথে জড়িত। ঈদগাহ নির্মাণের টাকা তাদের কাছে না দেওয়ায় তারা ক্ষিপ্ত হয় এবং শনিবার সকালে আমাদের লোকজনের উপর হামলা চালায় শাহ আলমের লোকজন। পরে আমাদের লোকজনও তার লোকজনের উপর হামলা করে। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংশু কুমার দেব জানান, সকালে জয়নগরে আধিপত্য বিস্তারের পূর্ব বিরোধের জের ধরেই মূলত দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় কেউ আমাদের কাছে লিখিত অভিযোগ দেয়নি। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।