শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে আওয়ামীলীগের ৬৬ তম প্রতিষ্ঠা বাষির্কী পালন

news-image

আশুগঞ্জ সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তৃর্ণমূল ঘোষিত উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আজ মঙ্গলবার সন্ধ্যায় ৬৬ তম প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা শহরের দলীয় অফিসে কেক কাটা ও আলোচনা সভা এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় তৃর্ণমূল ঘোষিত উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী মাহবুবুর রহমান’র সভাপতিত্বে আলোচনায় অংশ নেন যুগ্ন আহবায়ক মো. হানিফ মুন্সি,উপজেলা আওয়ামীলীগ নেতা জাকির হোসেন বাদল,আবুল কালাম আজাদ,উপজেলা যুবলীগের আহবায়ক মো. জিয়াউদ্দিন খন্দকার, উপজেলা শ্রমিলীগের সভাপতি মোরাদ মিয়া ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মইনুল হোসেন মামুন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বাষির্কী কেক কাটা ও দলের জন্য  মিলাদ ও দোয়া করা হয়।