,

বাঞ্ছারামপুরে পুর্বশত্র“তার জেরে মামলা দিয়ে শিক্ষককে ফাঁসানোর অভিযোগ

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পূর্বশত্র“তার জেরে মামলা দিয়ে এক অবসরপ্রাপ্ত শিক্ষককে ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে। নিরীহ প্রাইমারী স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহজাহান মিয়া ওরফে শাহজাহান মাস্টার (৬০) এখন জেলের ঘানি টানছেন। গত ১৮ জুন বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত গ্রামে এই ঘটনা ঘটে। এলাকায় ক্লিন ইমেজের একজন শিক্ষকের বিরুদ্ধে এই হাস্যকর মামলার ঘটনায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহজাহান মিয়া শিক্ষকতা থেকে অবসরপ্রাপ্তির পর গ্রামের বাড়িতে মুদির দোকান দিয়ে সংসার চালাতেন। দরিয়াদৌলত গ্রামের ওবাইদুল হক গত ১৮ জুন বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় ৭জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। আসামীরা হলেন দরিয়াদৌলত গ্রামের শাহজাহান মাস্টার, ছোটভাই মালয়েশিয়া প্রবাসী শফিক মিয়া, পাহারিয়াকান্দি গ্রামের শিশু মিয়া, কক্সবাজারের উখিয়া উপজেলার হামিদ মিয়া, ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর উপজেলার বলিখোলা গ্রামের শাহআলম, নরসিংদী জেলার বাহেরচরের জমির আলী ও কুমিল¬ার হোমনার রফিকুল ইসলাম। বাদী মামলার এজাহারে উলে¬খ করেছেন, গত ১৫ মার্চ শাহজাহান মাস্টারের মালয়েশিয়া প্রবাসী ছোটভাই সফিক মিয়ার মাধ্যমে দরিয়াদৌলত গ্রামে আলোচনার মাধ্যমে তারা মালয়েশিয়া পাড়ি জমানোর উদ্দেশ্যে কথা রফাদফা হয়। বাস্তবে সফিক মিয়া গত দুই বছর ধরে বাড়ি তো দুরের কথা বাংলাদেশেই আসেনি। এমনকি তাদেরকে আটকে রেখে বিকাশ নাম্বারে টাকা নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু রহস্যজনক কারণে বাদী মামলার এজাহারে কোন বিকাশ নাম্বার উলে¬খ করেন নাই। সব মিলিয়ে মামলার সত্যতা নিয়ে এলাকাবাসীর মাঝে চরম সমালোচনার ঝড় বইছে।
এবিষয়ে শাহজাহান মাস্টারের স্ত্রী রানু আরা বেগম বলেন, ‘আমার দেবর সফিক মিয়া মালয়েশিয়া থাকে। সে আদম ব্যবসা করে কিনা আমরাও জানি না। কারণ সে আমাদের কোন খোঁজখবর নেয় না। আমরা অনেক কষ্ট করে চলি। আর আমার স্বামী শাহজাহান মাস্টারকে গ্রামের খারাপ ব্যক্তিদের ইন্দনে আমাদেরকে ক্ষতিগ্রস্থ করার জন্য এই মিথ্যা মামলা দেয়া হয়েছে। গ্রামে ঘুরে খবর নিয়ে দেখেন, সবাই আমার স্বামীকে ভালো বলবে।’
এব্যাপারে যোগাযোগ করা হলে শাহজাহানের ছোট ভাই মরহুম আবুল কালামের স্ত্রী এমিলি বেগম বলেন, ‘আমার ভাসুর শাহজাহান মাস্টার একজন ভালো মানুষ হিসেবে এলাকায় পরিচিত। তিনি কখনোও আদম ব্যবসা করেন নাই। ষড়যন্ত্রমূলকভাবে আমার ভাসুরকে ফাঁসানো হয়েছে।’
এবিষয়ে দরিয়াদৌলত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘শাহজাহান মাস্টার একজন ভদ্র মানুষ। তিনি কখনোও আদম ব্যবসা অথবা খারাপ কাজের সাথে জড়িত ছিলেন না। তাদের গ্রামেরই এক নেতা আগেও তার পরিবারকে সামাজিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করেছে। এবারও মিথ্যা মানবপাচারের মামলা দিয়ে টাকা খাওয়ার চেষ্টা করছে। ওসি সাহেবকে আমি বলেছি সঠিক তদন্ত করে যেন চার্জশীট দেয়।’
এবিষয়ে মামলার বাদী ওবায়দুল হক বলেন, ‘শাহজাহান মাস্টারের সাথে আমার কোন কথা হয়নি। আমি লোকমুখে শুনেছি তিনি নাকি তার ভাইয়ের সাথে জড়িত হয়ে আমাকে মালয়েশিয়া পাঠানোর চেষ্টা করেছে। তাই আমি মামলায় সরাসরি শাহজাহান মাস্টারকে দোষারোপ করিনি।’
এবিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ অংশু কুমার দেব বলেন, ‘যেহেতু মামলা হয়েছে সেই হিসেবে শাহজাহান মাস্টারকে গ্রেফতার করে চালান করা হয়েছে। তদন্ত করে যদি তার কোন রকম সম্পৃক্ততা না পাওয়া যায় তাহলে তাকে মামলা থেকে নিষ্পত্তি দেয়া হবে।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ