শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে বিএনপি নেতার মতবিনিময়

„ye1আসন্ন ৩১ মার্চ আশুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যন পদপ্রার্থী  ও বিএনপির মনোনয়ন প্রত্যাশি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্রাক্ষণবাড়িয়া জেলা  বিএনপির সদস্য হাজী মোঃ শাহজাহান সিরাজ শুক্রবার রাতে  উপজেলার লালপুর বাজারে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনসহ ১৯ দলের নেতা কর্মীদের সাথে এক মতবিনিময় করেন। এলাকার বিশিষ্টজনদের অংশ গ্রহনে এক পর্যায়ে জনসভা রূপ নেয় । লালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোঃ ফুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথির বক্তৃতায় শাহজাহান সিরাজ বলেন, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের পাশাপাশি জন কল্যাণের মহান ব্রত নিয়ে আজীবন রাজনীতি করেছি। ফলে বরাবরই তৃণমূল মানুষের অকুন্ঠ ভালবাসায় সিক্ত হয়েছি। এর চেয়ে বেশী আর কিছুই চাওয়ার নেই। তিনি বলেন, মানুষের এই ভালবাসার ঋণ শোধ করতেই উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছি। আশুগঞ্জ উপজেলায় বিএনপিসহ ১৯ দলীয় জোটের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দানের কথা তুলে ধরে তিনি বলেন দলীয় মনোনয়নের ব্যপারে সুবিবেচিত হবে বলে দাবি করে। লালপুর ইউনিয়ন বিএনপি নেতা হাজী মোঃ শামীম চোধুরীর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মেম্বার, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, বিএনপি নেতা জয়নাল আবেদিন, মিজানুর রহমান, জহিরুল ইসলাম, ডাঃ হোসেন মিয়া, সোহেল আহমেদ, যুবদল নেতা ইকবাল বাহার, ইমাম আলী এবং ছাত্রদল নেতা  মোজাম্মেল হক ও নিয়ামুল হক।f

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা