বাঞ্ছারামপুর ঢাকা সরাসরি যোগাযোগ স্থাপন হবে

Untitled-19গত শনিবার বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর ছাত্রলীগের সম্মেলনের প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম এমপি বলেন-অবিলম্বে বাঞ্ছারামপুর আড়াইহাজার দিয়ে তৃতীয় মেঘনা সেতু নির্মাণ করা হবে। এজন্য কাজ চলছে। এছাড়া তিনি বলেন, কোন অছাত্র, মাদকসেবী, সন্ত্রাসীকে বাংলাদেশ ছাত্রলীগে ঠাই দেয়া হবে না। বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাছির উদ্দিন নাছিমের সভাপতিত্বে সকাল ১১টা থেকে শুরু হওয়া ছাত্রলীগের সম্মেলনে উদ্বোধক ছিলেন,  কেন্দ্রিয় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক- ছিদ্দিকী নাজমুল আলম, ঢা.বি ছাত্রলীগের সাহিত্য সম্পাদক সাফায়েত উল্ল্যাহ্, আব্দুল হক, প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল সহ আরো অনেকে। সম্মেলন বিকেল অবধি গড়ালেও একাধিক প্রার্থী একই পদে দাবিদার থাকায় শেষ পর্যন্ত ঢাকা থেকে কমিটি ঘোষনা করা হবে বলে নের্তৃবৃন্দ জানিয়ে দেন। 

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ