,

বেনাপোল সীমান্তে ৩০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

news-image

শার্শা (যশোর) প্রতিনিধি : বেনাপোলের গোগা সীমান্ত থেকে ৩০ পিস স্বর্ণের বারসহ আসিকুর রহমান (৩৬) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আজ শনিবার দুপুরে বেনাপোলের গোগা সীমান্তে অভিযান চালিয়ে ৩০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়।

আটক আসিকুর রহমান বেনাপোল বন্দর থানার বালুন্ডা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

বিজিবি জানায়, গোপন সূত্রে খবর আসে একজন স্বর্ণ পাচারকারী বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচার করছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহলদল সেখানে অভিযান চালিয়ে ৩০টি স্বর্ণের বারসহ আসিকুর রহমানকে আটক করা হয়।

আটক স্বর্ণের বাজার মূল্য ২ কোটি ৫৩ লাখ টাকা।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ জানান, ভারতে পাচারের সময় বিজিবির সদস্যরা সাড়ে ৩ কেজি ওজনের ৩০টি স্বর্ণের বারসহ আসিকুর রহমান নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না