,

রাইসির মৃত্যুতে পশ্চিমাদের রহস্যজনক নীরবতা!

news-image

অনলাইন ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে অনেকটা রহস্যজনক নীরবতা পালন করছেন পশ্চিমা বিশ্বের নেতারা। অথচ বিশ্বের যে কোনো প্রান্তে কিছু ঘটলেই অতি উৎসাহ নিয়ে এগিয়ে আসে তারা।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, বেলজিয়ামে সোমবার (২০ মে) জাতীয় ছুটির দিন। এই কারণে রাইসির মৃত্যুর ঘটনায় ইউরোপ থেকে প্রতিক্রিয়া আসছে না বলে মনে করছেন কেউ কেউ। তবে গত সপ্তাহে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর ওপর হামলার ঘটনার পর যত দ্রুত প্রতিক্রিয়া আসে, তার সঙ্গে তুলনা করলে ইরানের ঘটনা সম্পূর্ণ বিপরীতমুখী।

হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ১ ঘণ্টা পরও বেঁচে ছিলেন যিনিহেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ১ ঘণ্টা পরও বেঁচে ছিলেন যিনি

এই ঘটনাকেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইরানের সম্পর্কের টানাপোড়েনের বড় প্রমাণ হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক।

আল জাজিরা জানিয়েছে, শুধুমাত্র ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট চার্লস মিশেল ইরানের প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমিরাবদুল্লাহিয়ান এবং দুর্ঘটনায় পড়া হেলিকপ্টারে থাকা অন্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এটি মূলত, রোববার (১৯ মে) রাতে বিধ্বস্ত হেলিকপ্টারটির সন্ধানে সহায়তা করার জন্য ‘র‌্যাপিড রেসপন্স ম্যাপিং সিস্টেম’ সক্রিয় করতে ইরানের এক অনুরোধের পরিপ্রেক্ষিতে ইউরোপীয় কমিশনের সাড়া।

আল জাজিরার প্রতিবেদন মতে, ব্রাসেলসে এখন ‘অদ্ভূত এক নীরবতা’ বিরাজ করছে। ইউরোপীয় নেতারা ইরানের পরিস্থিতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট