,

৪ দিনেও খোঁজ মেলেনি ভারতে নিখোঁজ এমপি আনারের

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারের খোঁজ মেলেনি। তার বড় মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ও ব্যক্তিগত সহকারী (পিএস) ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সোমবার (২০ মে) তারা ভিসার জন্য ভারতীয় দূতাবাসে আবেদন করেছেন বলে জানা গেছে। ইতোমধ্যে এমপির ভাতিজা সাইমন ভারতে গেছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৬ মে সকালের দিকে এমপি আনারের অবস্থান ছিল বিহারের মোজাফ্ফরাবাদ। সেখান থেকে পিএস রউফ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর ফোনে কল করা হয়। তবে ওই ফোন কল প্রকৃত পক্ষে এমপি আনার করেছিলেন কিনা তা নিয়ে নতুন করে ধূম্রজালের সৃষ্টি হয়েছে।

সোমবার সকালে এমপির পিএস আব্দুল রউফ ঢাকা পোস্টকে বলেন , যারা ভারতে গেছেন তাদের সঙ্গে নতুন করে কোনো যোগাযোগ হয়নি।

এদিকে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতীয় কর্তৃপক্ষকে এমপি আনারের নিখোঁজের বিষয়টি অবহিত করা হয়েছে। আজ পশ্চিমবঙ্গে নির্বাচন। ঢাকা থেকে গোয়েন্দা পুলিশ সর্বক্ষণ পশ্চিমবঙ্গের পুলিশের সঙ্গে তথ্য আদান-প্রদান করছেন। এ অবস্থায় পরিবারের লোকজনের মাঝে উৎকণ্ঠা বাড়ছে।

প্রসঙ্গত, গত ১২ মে চিকিৎসার জন্য ভারতের পশ্চিবঙ্গে যান এমপি আনোয়ারুল আজীম আনার। ১৬ মে দিল্লি যাওয়ার কথা বলে নিখোঁজ হন তিনি। সেই থেকে চরম উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন তার পরিবারের সদস্যরা।

আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা তিনবার আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০