ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নির্বাচনে ব্যাপক সংঘর্ষ, আহত ১০

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রা‏হ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভোটকেন্দ্র দখল নিয়ে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলা সদরের এসএম পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে। 
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল পৌনে ১০টার দিকে উপজেলা সদরের এসএম পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র দখল নিয়ে মেয়র প্রার্থী খলিলুর রহমান টিপু মোল্লা এবং তোফাজ্জল হোসেনের সমর্থকদের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় ছবি তুলতে গিয়ে দুই সাংবাদিক  লঞ্ছিত হয়। 
সংঘর্ষ চলাকালে উপজেলা সদরের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট করা হয়। সংঘর্ষে আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় মেয়র প্রার্থী খলিলুর রহমান টিপু মোল্লার সমর্থক আওলাদ মোল্লাকে ঢাকায় পাঠানো হয়েছে। অলিমউল্লাহ নামের অপর এক ব্যক্তিসহ আরো এক নারীকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে পৌর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংশু কুমার দেব জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ