,

নবীনগরে পাওনা টাকা চাইতে গিয়ে যুবক খুন

news-image

বিশেষ প্রতিনিধি বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পাওনা টাকা চাইতে গিয়ে উপর্যপুরি ছুরিকাঘাতে আবু তাহের (২৫) প্রতিপক্ষের হাতে খুন হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার নাটঘর ইউনিয়নের খড়িয়ালা গ্রামের মোঃ আবুল খায়ের বিদেশ নেওয়ার কথা বলে একই গ্রামের সোবহান মিয়ার ছেলে আবু তাহেরের কাছ থেকে টাকা নেয়। পরে তাকে আর বিদেশ নিতে পারেনি এবং টাকা ফেরত নিয়ে টালবাহান শুরু করে। সকাল ১০টার দিকে আবু তাহের বিদেশে যাবার টাকা ফেরত আনতে আবুল খায়েরের বাড়িতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে আবুল খায়েরের লোকজন আবু তাহেরকে উপর্যপুরি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই মারা যায়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার সাহা জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করেছে। তবে এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের হয়নি।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর