বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গলা কেটে স্বামীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ

news-image

অপরাধ ডেস্কগাজীপুরের কালিয়াকৈরে গলা কেটে স্বামীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন স্ত্রী হাবিবা আক্তার। জিজ্ঞাসাবাদের পর তাকে আটক করেছে পুলিশ। উপজেলার সফিপুরে বুধবার রাতে এ হত্যার ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন (৫০) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ঘোনাপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় যমুনা গ্রুপের শামীম স্পিনিং মিলস লিমিটেড কারখানায় চাকরি করতেন। এলাকাবাসী জানান, জাকির হোসেন এবং তার স্ত্রী হাবিবা আক্তার রিনা তাদের ৩ মেয়েসহ দীর্ঘদিন ধরে সফিপুরের আমিরুল ইসলাম লিংকনের কলোনিতে ভাড়া থাকতেন। বুধবার রাতে বড় মেয়ে সিনথিয়াকে নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে গভীর রাতে স্ত্রী হাবিবা আক্তার তার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর থানায় গিয়ে হত্যার কথা স্বীকার করেন হাবিবা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংবাদ পেয়ে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিম উদ্দিন দুপুর আড়াইটার দিকে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, পারবিারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। নিহতের স্ত্রী হাবিবা আক্তার ওরফে রিনা নিজেই হত্যার পর থানায় এসে স্বীকারোক্তি দিয়েছেন। হত্যার আগে জাকিরকে ঘুমের বড়ি খাওয়ানো হয় বলেও স্বীকার করেছেন হাবিবা।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক