,

ভারত বধে ৯ বছরের মধ্যে সেরা র‌্যাংকিং হামজাদের

news-image

ক্রীড়া প্রতিবেদক : বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আজ পুরুষ ফুটবলের র‌্যাংকিং প্রকাশ করেছে। এশিয়ান কাপ বাছাইয়ে হোম ম্যাচে ভারতকে হারানোর সুফল পেয়েছে বাংলাদেশ। ৮৯৪ পয়েন্টের সঙ্গে ১৭ পয়েন্ট যোগ হয়েছে। ৯১১ পয়েন্ট নিয়ে ১৮৩ থেকে উন্নীত হয়ে ১৮০ স্থানে উঠে এসেছেন হামজা-জামালরা।

২০১৬ সালের মে মাসে বাংলাদেশের র‌্যাংকিং ছিল ১৭৮। এরপর জুন মাসে হয় ১৮১। এরপর নামতে নামতে ১৯৭ পর্যন্ত হয়েছিল। মাঝে মধ্যে কমলেও গত কয়েক বছর ১৮৩-১৮৭ পর্যন্তই ঘুরপাক খাচ্ছিল বাংলাদেশ। নয় বছর পর ১৮০ স্পর্শ করল তারা।

ভারত বাংলাদেশের চেয়ে ৪৭ ধাপ এগিয়ে ছিল। সেই দলের বিপক্ষে জয় পাওয়ায় বাংলাদেশের র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে। আর ভারতের ৬ ধাপ অবনতি হয়ে ১৩৬ থেকে ১৪২ নেমেছে।

বাংলাদেশ নভেম্বর উইন্ডোতে নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলেছিল। সেই ম্যাচে ড্র করেছিল। ফিফার ওয়েবসাইটে অবশ্য ওই প্রীতি ম্যাচের ফলাফল প্রদর্শন করেনি। নেপাল ১৮০ থেকে নেমে ১৮২তম।

এদিকে পর্তুগাল (৬) ও নেদারল্যান্ডসকে (৭) এক ধাপ নামিয়ে পাঁচ নম্বরে উঠে গেছে ব্রাজিল। এক ধাপ করে এগিয়ে নবম ও দশম স্থানে উঠেছে জার্মানি ও ক্রোয়েশিয়া। ক্যামেরুনকে হারানোর পর তিউনিসিয়ার সঙ্গে ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

যথারীতি শীর্ষে আছে স্পেন। পরের তিনটি স্থানে আগের মতোই আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড অবস্থান করছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের