,

মেয়েকে প্রকাশ্যে আনলেন আরবাজ খান

news-image

বিনোদন ডেস্ক : দ্বিতীয়বারের মতো বাবা হওয়ার এক মাস পর মেয়ে সিপারা-র প্রথম ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন বলিউড অভিনেতা-পরিচালক আরবাজ খান এবং তার স্ত্রী সুরা খান। মেয়ের হাতের ও পায়ের ছবি প্রকাশ করে আরবাজের মন্তব্য, নতুন এই সদস্য তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।

বুধবার (১৯ নভেম্বর) আরবাজ তার ব্যক্তিগত সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করেন। যদিও এখনো তারা মেয়ের পুরো মুখ দেখাননি।

ছবি দুটিতে দেখা যায়, ছোট্ট দুটি পা আরবাজ তার হাতের মাঝে নিয়ে রেখেছেন। অন্যটিতে দেখা যায়, মেয়ে সিপারা আরবাজের হাতের আঙুল মুঠো করে ধরে আছে। ক্যাপশনে আবেগঘন বার্তা দিয়ে আরবাজ লেখেন, ছোট্ট দুটি হাত ও পা। কিন্তু আমাদের জীবনের এটা সবথেকে বড় অংশ।

আরবাজের এই পোস্টে বলিউডের অনেকে নতুন করে তাদের শুভেচ্ছা জানিয়েছেন।

আরবাজ খান ২০২৩ সালে বলিউডের মেকআপ আর্টিস্ট সুরা খানের সঙ্গে দ্বিতীয়বারের মতো গাঁটছড়া বাঁধেন। মালাইকা আরোরা-র সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ‘পাটনা শুক্লা’ ছবির সেটে সুরার সঙ্গে তার পরিচয় হয়। চলতি বছরের অক্টোবর মাসে তাদের কন্যাসন্তান সিপারা জন্মগ্রহণ করে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে