,

‘ম্যাচটি যদি আপনার সঙ্গে খেলতে পারতাম’

news-image

স্পোর্টস ডেস্ক : মিরপুর শের-ই- বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঐতিহাসিক দিনে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজকের ম্যাচটি বিশেষ এক উপলক্ষও বটে, জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকুর রহিম তার ক্যারিয়ারের শততম টেস্টে মাঠে নামছেন, যা বাংলাদেশের কোনো ক্রিকেটারের প্রথম। এবার তাকে নিয়ে আবেগঘন এক বার্তা দিয়েছেন তার সাবেক সতীর্থ সাকিব আল হাসান।

সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার মুশফিকের সঙ্গে টেস্ট ম্যাচের একটি ছবি নিজের ভেরিফাইড ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘লর্ডসে আপনার খেলা প্রথম টেস্ট ম্যাচ মনে আছে। বিকেএসপির বিনোদন কক্ষে প্রতিটি বল দেখেছি। সেদিন থেকে আপনি আমার জন্য বাংলাদেশের অসংখ্য ক্রিকেটারের অনুপ্রেরণা। আপনি অনেক দিন ধরেই খেলেছেন এবং নিজের সেরাটা দিয়েছেন। বয়সভিত্তিক দলে নেতৃত্ব দেওয়ার সময় থেকেই আমি আপনাকে আমার অধিনায়ক হিসেবে দেখেছি এবং এখন ও সামনে যত দিন খেলব আপনিই হবেন আমার অধিনায়ক। মুশফিক ভাই, এই বিশেষ মুহূর্তে ১০০তম টেস্টের জন্য আপনাকে শুভকামনা জানাই। যেকোনো ক্রিকেটারের জন্যই এটা ঐতিহাসিক অর্জন। যেভাবে আপনার প্রথম ম্যাচ দেখেছিলাম, তেমনি ১০০তম টেস্টেও আপনার খেলা প্রতিটি বল দেখব। আশা করি ম্যাচটি উপভোগ করবেন এবং যদি এমন হতো ম্যাচটি আপনার সঙ্গে খেলে মাঠে আপনার অর্জন উদ্‌যাপন করতে পারতাম!’

সাকিব এখন বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়াচ্ছেন। যদিও তিনি অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ ছিল গত বছরের অক্টোবরে, ভারতের বিপক্ষে কানপুর টেস্টে।

এদিকে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে ফিরতে পারেননি নৌকা প্রতীকে দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়া সাকিব।

বর্তমানে আবুধাবি টি-টেন লিগে খেলছেন সাকিব। এই লিগে অংশ নিচ্ছেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, সাইফ হাসান ও তাসকিন আহমেদ। সাকিব রয়্যাল চ্যাম্পসের অধিনায়কত্ব করবেন।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে