সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম ইনিংসে কত রান করতে চায় বাংলাদেশ?

news-image

ক্রীড়া প্রতিবেদক : আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে লড়ছে বাংলাদেশ দল। যেখানে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনের খেলা শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৯২ রান। মুশফিক ৯৯ রানে অপরাজিত আছেন, অপর অপরাজিত ব্যাটার লিটন দাসের সংগ্রহ ৪৭ রান।

প্রথম ইনিংসে ফিফটি করে আউট হয়েছেন মুমিনুল হক। এই ইনিংসে দলের লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, ‘প্রথম ইনিংসে আমার মনে হয়, এখানে আপনি যদি সাড়ে তিনশও করেন, অন্য মাঠে আমার মনে হয় ৪০০ রানের সমান। কারণ উইকেট অনেক মন্থর। এই কারণে রানটা অনেক ম্যাটার করবে এখানে। তো ৪০০-৪৫০ হলে তো খুব ভালো। আমরা এখন যে অবস্থায় আছি, আমার মনে হয় ৩৫০ না, আরও বেশি হবে, ৪৫০ হতে পারে।’

মুমিনুলের মতে, দ্বিতীয় দিন থেকে সহায়তা পেতে পারেন বোলাররা, ‘টেস্ট ক্রিকেটে যেটা হয় যে প্রথম দিন উইকেটটা একটু সহজ থাকে। তো কালকে প্রথম এক ঘণ্টা এক রকম থাকবে, তারপর রোদটা পড়বে, তখন একটু ঘুরবে। তো আজকের দিনে যতটুকু ছিল, আজকের দিনে আমার কাছে মনে হয় যে ২৯২ রান যথেষ্ট ছিল।’

‘ওরা কিন্তু খুব ভালো ফিল্ড সেট করছে। আমাদের ধৈর্য নিয়ে খেলার চেষ্টা করছে ওরা। আর কালকে হয়তো যদি বল ঘুরে, তখন দেখবেন যে হয়তো ৩৭৫ রানও ভালো এই উইকেটে। মানে ৩৭৫ রানও ভালো আমার মনে হয়, যদি বল ঘুরে। যদি বল না ঘুরে, তাহলে আপনার ৪৫০ ভালো রান।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা