,

পীরগঞ্জের হিন্দু পল্লীতে সহিংসতা, দুই শিবির কর্মীসহ আরও ১০ আসামি রিমান্ডে

হারুন উর রশিদ সোহেল,রংপুর : রংপুরের পীরগঞ্জে হিন্দুপল্লিতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় নতুন করে দুই শিবির কর্মীসহ আরও ১০ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফজলে এলাহী খান এ আদেশ দেন। এনিয়ে ৬০ আসামিকে রিমান্ডে নিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ আমলি আদালতের সাধারণ নিবন্ধক শহীদুর রহমান বলেন, নতুন করে ১০ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এর আগে দু’দফায় ৫০ আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে মামলার তদন্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, হিন্দুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের মামলায় নতুন ১০ আসামির সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে, সে কারণে রিমান্ডে নেওয়া হয়েছে।

পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান, এই ঘটনায় নতুন কোন গ্রেফতার নেই। গাইবান্ধার সাদুল্লাপুর থেকে গ্রেফতার শিবিরকর্মী আবদুল্লাহ আল মামুন ও ওমর ফারুক ওরফে টনেটসহ ১০জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তিনি জানান, রিমান্ডে আসামিরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না।

ওসি আরও জানান, বড় করিমপুর মাঝিপাড়া গ্রামে সংঘটিত সহিংসতার ঘটনায় চারটি মামলা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে করা তিনটি মামলা এবং হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় আরেকটি মামলা করা হয়েছে। সবশেষ মঙ্গলবার ২৬ অক্টোবর রাতে নজরুল ইসলাম একজনকে পীরগঞ্জের চতরা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গ্রেফতার ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে।

এদিকে গ্রেফতারকৃতদের মধ্যে ফেসবুকে ধর্মীয় বিষয়ে আপত্তিকর পোস্ট দেওয়া ও সহিংসতার ঘটনা উসকে দেওয়ার অন্যতম হোতা পরিতোষ সরকার, উজ্জ্বল হোসেন, বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সৈকত ম-ল ও মসজিদের ইমাম রবিউল ইসলামসহ অনেকই রয়েছেন। এখন পর্যন্ত সাত আসামি হামলার ঘটনায় নিজেদের জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য