,

কাকরাইলে সংঘর্ষে ৩ মামলা, আসামি ৪ হাজারের বেশি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাকরাইল সংঘর্ষের ঘটনায় ৩টি মামলা দায়ের করা হয়েছে। আসামি করা হয়েছে ৪ হাজার জনের বেশি।

শনিবার পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে রমনা, পল্টন ও চকবাজার থানায় মামলা ৩টি করেছে। কাকরাইল মোড়ে শুক্রবার দায়িত্বরত পুলিশের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান গণমাধ্যমকে বলেন, রমনা থানায় ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত প্রায় এক হাজার ৫০০ জনের নামে একটি মামলা হয়েছে। এই মামলায় ১০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বলেন, এখানে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও প্রায় ২ হাজার ৫০০ জনের নামে মামলা হয়েছে। এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চকবাজার থানার ওসি আবদুল কাইয়ুম বলেন, এই থানায় ৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৪০ জনের নামে মামলা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, রমনা থানায় দায়ের করা মামলায় ৯ জনকে দুদিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। একজন নাবালক হওয়ায় তার রিমান্ড মঞ্জুর করা হয়নি। পল্টন ও চকবাজার থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃতদের একদিন করে রিমান্ডে নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড