ব্রাহ্মণবাড়িয়া জেলা সার সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত॥

news-image

আশুগঞ্জ প্রতিনিধি॥ বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ)র ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আশুগঞ্জ ফেরিঘাটে বন্দর কার্যালয়ে গতকাল রবিবার দিন ব্যাপী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন এর কেন্দ্রীয় পরিচালক ইব্রাহিম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন কেন্দ্রীয় পরিচালক জাবেদুল ইসলাম সোহাগ।
সংগঠনের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন এর সাবেক পরিচালক জাহাঙ্গীর আলম ভূইয়া, আবু নাছের আহমেদ, হাজী মোঃ মিজানুর রহমান, সাবেক সংসদ সদস্য এ এম এ সাফী মাহমুদ, জেলা ফার্টিলাইজার এসোসিয়েশন সহ-সভাপতি হাজী মোঃ রফিকুল ইসলাম, জাকির হোসেন, মোঃ রফিকুল ইসলাম মোল্লা, সাধারন সম্পাদক জালাল উদ্দিন, আশুগঞ্জ ফেরীঘাট ট্রান্সপোর্ট সমবায় সমিতির সভাপতি বাবুল সরকার, বিশিষ্ট ব্যবসায়ী বেলায়েত হোসেন চৌধুরী শাহআলমসহ জেলা বিভিন্ন উপজেলা থেকে আগত সার ডিলারগন বক্তব্য রাখেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন এর কেন্দ্রীয় পরিচালক ইব্রাহিম মোল্লার সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২বছরের জন্য আলহাজ্ব রুহুল আমিন ভূইয়াকে সভাপতি, বেলায়েত হোসেন চৌধুরী শাহআল কে সিনিয়র সহ-সভাপতি ও মোঃ জালাল উদ্দিনকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।       
 

 

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ