,

বাঞ্ছারামপুরে ডাকাতি

news-image

বিশেষ প্রতিনিধি : গতকাল সোমবার দিবাগত গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা  সদর দূর্গারামপুর গ্রামের ব্রীজের পূর্ব পার্শ্বে আবদুল খালেক মাস্টারের বাড়িতে  ডাকাতি হয়। মুখে কালো কাপড় বাধা ২০/২৫ জন ডাকাত দল বাড়ির কলাপসিবল গেইট ভেঙ্গে লোহার শাফল দিয়ে দরজা ভেঙ্গে বাড়ির ভেতরে প্রবেশ করে। ডাকাতরা ঘরের সকল সদস্যকে রশি দিয়ে বেঁধে নগদ টাকা ও স্বর্নালংকাসহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গৃহকর্তা আব্দুল খালেক মাস্টার জানান, নগদ ৬১ হাজার টাকা, ১৬ ভরি স্বর্নালংকার, ৪টি মোবাইল সেট, ১টি ল্যাপটপ, ১টি টর্চ লাইটসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংশু কুমার দেব জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো মামলা দায়ের হয়নি।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ