,

নবীনগরে ছেলে হত্যার দায়ে মা জেলহাজতে, বাবা পলাতক শ্বশুর-শাশুড়ীকে আসামী করে পুত্রবধুর মামলা

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার হাসপাতাল পাড়ায় পিতার হাতে পুত্র খুন হওয়ার ঘটনায় নিহতের স্ত্রী খালেদা আক্তার বাদী হয়ে বুধবার রাতে শশুড় শাশুড়ীকে আসামী করে মামলা করেছে। পুলিশ বৃহষ্পতিবার মা সালেহা বেগম (৪৫)কে জেল হাজতে প্রেরন করেছে। ঘাতক পিতা ফরিদ মিয়া পলাতক রয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে। নিহত প্রবাসী আমজাদ হোসেন দীর্ঘদিন প্রবাসে থেকে গত তিনমাস পূর্বে দেশে আসেন। গত দুই পূর্বে নিজ পছন্দে পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের মর্তুজ আলীর মেয়ে খালেদা আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর থেকে ছেলের সাথে পিতার এ বিয়েসহ আর্থিক বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিল। গত বুধবার বিকেলে পিতার কাছে টাকা চাওয়াকে কেন্দ্র করে পিতা পুত্রের মধ্যে কথাকাটি হয়। এক পর্যায়ে পিতা ছেলেকে ধারলো অস্ত্র দিয়ে উপর্যুপুরি আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুলতান বলেন, মা-বাবা দু’জনকেই আসামী করে মামলা হয়েছে। মাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়। অপর আসামীকে গ্রেফতারের অভিযান চলছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ