,

নবীনগরে বাবার হাতে ছেলে খুন

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পারিবারিক কলহের জের ধরে বাবার হাতে ছেলে খুন হয়েছেন। নিহতের নাম- আমজাদ মিয়া (৩২)। আজ বুধবার বিকেল ৪টার দিকে নবীনগর উপজেলা সদরের হাসপাতালপাড়ায় এই ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই বাবা ফরিদ মিয়া (৬০) পলাতক রয়েছেন।
নবীনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আলাউদ্দিন জানান গত প্রায় ৩ মাস আগে আমজাদ ওমান থেকে দেশে ফেরে। গত ২ মাস আগে আমজাদকে বিয়ে করায় তার বাবা।কিন্ত কয়েকদিন ধরে টাকা-পয়সা নিয়ে বাবা মার সাথে দ্বন্দ চলে আসছিল আমজাদ মিয়ার সাথে। এ নিয়ে বুধবার সকালে ফরিদ মিয়ার সাথে আমজাদ মিয়ার কথা কাটাকাটি হয়। পরে দুপুরে আমজাদ তার নিজ কক্ষে ঘুমিয়ে থাকার সময় ফরিদ মিয়া আমজাদের কক্ষে গিয়ে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় আমজাদকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সহকারী পুলিশ সুপার আরও জানান এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে নিহতের মাকে আটক করা হয়েছে।তবে ঘাতক পিতা ফরিদ মিয়া পলাতক রয়েছে।


 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ