শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে মেঘনা নদীতে জেটি নির্মাণ সামগ্রী অপসারণের নির্দেশ

bnimg-12-05_39509_0ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে জেটি নির্মাণের জন্য রাখা সব সামগ্রী সাত দিনের মধ্যে অপসারণ ও স্থাপনা ভাঙার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নদীর অভ্যন্তরে মাটি ভরাট, দখল ও জেটি নির্মাণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে জেলার পুলিশ সুপার ও আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার রুলসহ এই আদেশ দেন। রুলে নদী দখল করে জেটি নির্মাণ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। নৌপরিবহনসচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ১০ বিবাদীকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। নদী দখল করে যাতে কেউ মাটি ভরাট করতে না পারে, সে বিষয়ে পদক্ষেপ নিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, আশুগঞ্জ থানার ওসি ও বিআইডব্লিউটিএকে নির্দেশ দেওয়া হয়। ‘আওয়ামী লীগ-বিএনপি জয়েন্ট ভেঞ্চার, মেঘনার বুকে অবৈধ জেটি’ শিরোনামে ১০ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এটি যুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে তিন আইনজীবী পরদিন রিট আবেদনটি করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। 

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা