,

আশুগঞ্জে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

11167709_1580632738861411_3596560147438218851_nনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সদরের বাসা থেকে এএসএম জুনাইদ চৌধুরী (২৭) নামের এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলা সদরের চকবাজার এলাকার এক বহুতল ভবনের তৃতীয় তলার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত ব্যাংক কর্মকর্র্তা এএসএম জুনাইদ চৌধুরী নেত্রকোনার বলাইনগুয়া এলাকার চৌধুরী এলএ ওসমানী লিয়াকতের ছেলে। তিনি আশুগঞ্জ শাখা মার্কেন্টাইল ব্যাংকে ক্যাশ কর্মকর্তা হিসেবে দুই মাস আগে যোগ দেন।  
মার্কেন্টাইল ব্যাংক আশুগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. সামসুল আলম সিদ্দীকি জানান, সকাল ১০টায় অফিসের নির্ধারিত সময়ে জুনাইদ চৌধুরী ব্যাংকে না আসায় তারা বাসায় লোক পাঠান। কিন্তু বাসায় দরজায় কড়া নেড়েও সাড়া-শব্দ না পাওয়ায় তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে বাসার দরজা ভেঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পায়।
আশুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, বাসার দরজা ভেঙ্গে কক্ষের সিলিং  ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলানো জুনাইদ চৌধুরীর লাশ দেখতে পাওয়া যায়। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা প্রাথমিকভাবে জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।   

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ