,

বাঞ্ছারামপুরের ১৬৬ জন ডবল ভোটার!

election comm logoআমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ১৬৬ জন মানুষ একাধিক জায়গায় ভোটার হয়েছেন। ভোটার তালিকায় একাধিকবার অর্ন্তভূক্তির কারণ জানতে এসব নাগরিকদের চিঠি দিয়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তা।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত বছরের (২০১৪) ৭ আগস্ট হতে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বাঞ্ছারামপুর উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ করা হয়। এতে পুরো উপজেলায় নয় হাজার ৭৩১ জন মানুষ ভোটার তালিকায় নতুন অন্তর্ভূক্ত হন। সম্প্রতি হালনাগাদের ওই তালিকা থেকে দ্বৈত ভোটার চিহ্নিত করে নির্বাচন কমিশন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে পাঠায়। দ্বৈত ভোটারের মধ্যে ১০২ জন নারী ও ৬৪ জন পুরুষ রয়েছেন।  
অবশ্য একাধিক জায়গায় ভোটার হওয়া কয়েকজন চিঠির জবাব দিয়েছেন। বিষ্ণারামপুর গ্রামের মতিন মিয়া ও শিরিন আক্তার দম্পতি চিঠির জবাবে জানান, তারা প্রথমে ঢাকার বাড্ডা এলাকায় ভোটার হয়েছিলেন। কিন্তু তখন কার্ড না পাওয়ায় পরে বাড়িতে এসে আবার ভোটার হয়েছেন।
ছলিমাবাদ গ্রামের হালিমা আক্তার লিখিত জবাবে জানান, তিনি আগের স্বামীর নাম বাদ দিতে দ্বিতীয়বার ভোটার হয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ বলেন, একাধিক জায়গায় ভোটার হওয়ায় শাস্তিস্বরূপ এক বছরের বিনাশ্রম কারাদন্ড কিংবা অনধিক ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। দ্বৈত ভোটার হওয়াদের চিঠির মাধ্যমে কারণ জানতে চাওয়া হয়েছে। বিধান অনুযায়ী তাদেরকে আইনের আওতায় আনা হবে।

 

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর