বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

B Baria Mapবিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে গুরুতর আহত একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শনিবার সকালে নিহতের ভাই বাদী হয়ে নবীনগর থানায় মামলা দায়ের করে। জানা যায়, উপজেলার নাটঘর গ্রামের আব্দুল হেকিম মিয়ার সাথে একই গ্রামের মদন মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গত বুধবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে এর জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে দু’পক্ষের ৫ জন আহত হয়। গুরুত্বর আহত আব্দুল হেকিম মিয়ার ছেলে ইব্রাহিম (১৮) কে নবীনগর সদর হাসপাতালে আনা হলে কতর্ব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করে। তিন দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত শুক্রবার রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নবীনগর শিবপুর ফাঁড়ির ইনচার্জ আবু কাউছার জানান, এ ঘটনায় শনিবার মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা