শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে পাইলাইনে লিকেজ ॥ নির্গত হচ্ছে বিপুল পরিমান অপরিশোধিত তেল

Ashuganj GTCL Paip Lain pohto 1ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-সিলেটের কৈলাশটিলা কনডেনসেট পাইলাইন লিকেজ হয়ে বিপুল পরিমান অপরিশোধিত তেল নির্গত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টা থেকে উপজেলার আলমনগর এলাকার শাহজাহান মিয়ার জমিতে মাটি থেকে এই তেল বের হতে শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কৈলাশটিলা-আশুগঞ্জ গ্যাস পাইপ লাইনের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আলম নগর এলাকার একটি জমির কাছে পাইপ লাইনের ত্রুটি দেখা দেয়। এতে জমির কিছু কিছু যায়গায় তেল বের হতে দেখে এলাকাবাসীরা এই তেল সংগ্রহ শুরু করে। পর্যায়ক্রমে এই তেল বের হওয়ার খবর চারদিকে ছড়িয়ে পড়লে  এই তেল সংগ্রহ করার জন্য হাজার হাজার মানুষ হুমড়ি খেয়ে পড়ে। খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল, পুলিশ ও জিটিসিএলের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসে। তবে অতিরিক্ত মানুষ থাকায় তাদের কাজ করতে সমস্যা হচ্ছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আশুগঞ্জ গ্যাস ট্রান্সমিশন কতৃপর্ক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন।
Ashuganj GTCL Paip Lain pohto 2এব্যাপারে আশুগঞ্জ গ্যাস ট্রান্সফিউসন কোম্পানি লিমিটেডের উপ মহা-ব্যবস্থাপক মো. আব্দুল মোমেন জানান, সিলেটের বিবিয়ারা গ্যাস কেন্দ্র থেকে এই পাইপ লাইনে তেল সরবরাহ করা হয়ে থাকে। এই লাইনের আশুগঞ্জের আলমনগর এলাকায় পাইপ লাইনে ত্রুটি দেখা দিয়েছে। আমরা মেরামতের কাজ শুরু করেছি। এই পাইপ লাইনের আশুগঞ্জ ও হাটিহারা এলাকায় দুটি বাল্ব রয়েছে। আমরা এই বাল্ব বন্ধ করে দিয়েছি। এখন আর তেল বের হচ্ছেনা।