পহেলা বৈশাখ উদযাপনে আশুগঞ্জে ব্যাপক প্রস্তুতি
১৪ এপ্রিল মঙ্গলবার পহেলা বৈশাখ বাংলা নর্ববর্ষ ১৪২২। এ উপলক্ষে আশুগঞ্জ উপজেলা প্রশাসনসহ নানা সংগঠনের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা কর্মসূচি। এরমধ্যে সাংস্কৃতিক সংগঠন সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের উদ্যাগে ১৪ এপ্রিল পহেলা বৈশাখ মঙ্গলবার মেঘনা নদীর তীরে সৈয়দ নজরুল ইসলাম সেতু নিচে মাঠে এক দিনের বৈশাখী মেলার আয়োজন করেছে। এ জন্য ব্রীজের নিচে নাটাল মাঠে সকাল থেকে দিন ব্যাপী বৈশাখী মেলা,আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশীয় খেলার প্রতিযোগীর আয়োজন করেছে। মেলায় বিভিন্ন রকমারী ষ্টলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগেও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ৭টায় রওশন আরা জলিল উচ্চ বিদ্যালয় থেকে মঙ্গল শোভা যাত্রা বের হয়ে উপজেলা পরিষদে গিয়ে শেষ হবে। সকাল ৮টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ঐতিহ্যবাহী বাংলা খাবার পান্তা ইলিশ খাওয়া। সকাল সাড়ে ৯টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া, ফিরোজ মিয়া বিশ্ব বিদ্যালয় কলেজের ইতিহাস বিভাগের উদ্যোগে বর্ষবরন উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। এ উপলক্ষে তারা সকালে খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করেছে। অপর দিকে, বঙ্গবন্ধু স্মৃতি ছাত্র কল্যান পরিষদের উদ্যোগে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। সকাল থেকেই আশুগঞ্জ চর সোনারামপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান, আনন্দ ভোজন ও আলোচনা সভার আয়োজন করেছে তারা। এছাড়া বিশেষ ব্যাক্তিদের ক্রেস্ট প্রদান। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা স›দ্বীপ কুমার সিংহ জানান, পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। আশা করি এ উদ্যোগ সফল ভাবে শেষ হবে। সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্র সংগঠনের সভাপতি মোঃ আলমগীর কবির ও সাধারণ সম্পাদক মোঃ লিটন মোল্লা জানান, ইতি মধ্যে সংগঠনের পক্ষ থেকে মেলা আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশাকরি বাংলা নববর্ষের দিন পহেলা বৈশাখ আশুগঞ্জ বাসীর দিনটি অত্যন্ত আনন্দের সাথে কাটবে। ফিরোজ মিয়া কলেজের ইতিহাস বিভাগের প্রধান কামাল হোসেন জানান, বর্ষবরন উপলক্ষে ইতিহাস বিভাগের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আশা করি অত্যেন্ত আনন্দের সাথে অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠান। বঙ্গবন্ধু স্মৃতি ছাত্র কল্যান পরিষদের আহবায়ক ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাঈনুল হক মামুন জানান, প্রতি বছরের ন্যায় চরসোনারামপুরে আমাদের এ আয়োজন অনুষ্ঠিত হবে। তবে এবছর অনুষ্টানে আগত বিশেষ ব্যাক্তিদের ক্রেষ্ট প্রধান করা হবে।











