,

ককটেল ও অগ্নিবোমা উদ্ধারের ঘটনায় বাঞ্ছারামপুরে তথ্যদাতাসহ গ্রেপ্তার-২

grafter-3নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ককটেল ও অগ্নিবোমা উদ্ধারের ঘটনায় তথ্যদাতা আল-আমিন শিপন-(২৮) ও তার সহযোগি মরম আলী-(২৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রবিবার বিকেলে পুলিশ কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা থেকে আল-আমিন শিপনকে গ্রেপ্তার করে। তার তথ্যের ভিত্তিতে  রবিবার রাতে বাঞ্ছারামপুর উপজেলার কানাইনগর গ্রাম থেকে মরম আলীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আল-আমিন শিপন পুলিশের কাছে স্কুলে বোমা রাখার বিষয়টি স্বীকার করেছে।
পুলিশ জানায়, গত ৩১ মার্চ  মোবাইল ফোনে আল-আমিনের দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নে চরমরিচাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি বাথরুমের পাশ থেকে ৩৬টি ককটেল ও ৬টি অগ্নিবোমা উদ্ধার করে পুলিশ। এ ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ ঘটনার সাথে আল-আমিন শিপনের সম্পৃক্ততার প্রমাণ পায়। গত রবিবার বিকেলে পুলিশ ভৈরব থেকে আল-আমিন শিপনকে গ্রেপ্তার করে। পরে তার কথা মতো মরম আলীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বাঞ্ছারামপুর থানার এস.আই মশিউর রহমান বাদী হয়ে বিষ্ফোরক আইনে তিন জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংশু কুমার দেব  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন গ্রেপ্তারকৃত শিপনের বিরুদ্ধে  দেশের বিভিন্ন থানায় আরো ৪টি মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর