শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জের কামাউড়ায় আগুন পুড়া ও হত্যার চেষ্টা মামলার আসামী জামাল গ্রেফতার

Ashuganj pohto 30.03.2015 (Small)প্রতিনিধি॥ আশুগঞ্জের কামাউড়ায় আগুন পুড়া মামলা ও হত্যার চেষ্টার আসামী জামাল মিয়া(৩০)কে গ্রেফতার করেছেন পুলিশ। সোমাবার সকালে পুলিশ আশুগঞ্জ থানার সামনে থেকে সিএনজি অটো রিক্সা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জামাল উপজেলার কামাউড়া গ্রামের ঝাড়– মিয়ার ছেলে।
আশুগঞ্জ থানার সহকারী পুলিশ পরিদর্শক তোফাজ্জল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামালকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আশুগঞ্জ থানায় দুটি মামলা রয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
উল্লেখ্য, ১৫  ফেব্রুয়ারী রবিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আশুগঞ্জ উপজেলার কামাউড়া ও বাহাদুপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০জন লোক আহত হয়েছে। এ সময় সংঘর্ষে বাহাদুপুর গ্রামের মোয়াজ্জেম হোসেন গুরুত্বর আহত হয়। সংর্ঘষের ঘটনায় একটি মামলা দায়ের হয়। মামলায় জামাল ৬নং আসামী। অপরদিকে, সংঘর্ষের পর পর ১৭ ফেব্রুয়ারী মঙ্গলবার রাতে কামাউড়া বাস ষ্ট্যান্ডের অন্তত ৮টি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে উভয় পক্ষের লোকজনের দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এবং উভয় পর্ক্ষ মামলা দায়ের করে। বাহাদুপুর গ্রামের আগুনে পুড়ার মামলায় জামাল ৪নং আসামী।