,

বাঞ্ছারামপুরে তরুনীর আত্ম-হত্যা, বখাটের বিরুদ্ধে উত্যক্তের অভিযোগ

images-150x150ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় লাকী আক্তার (১৮) নামের তরুনী বখাটের উত্যাক্তের আত্ম-হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার দুপুরে উপজেলার রাধানগর গ্রামের মেয়ের মা রেহেনা বেগম বাদি হয়ে ৫জনকে আসামী করে বাঞ্ছারামপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এর পুর্বে গত মঙ্গলবার রাতে মেয়ের মামা মোহাম্মদ আলী এর নতুন ঘরে গলায় ফাঁস দিয়ে লাকী আক্তার আত্ম-হত্যা করে। পরের দিন বুধবার সকালে থানা পুলিশ রাধানগর গিয়ে লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ময়নাতদন্ত করে। অভিযোগ সুত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধার পর লাকী বাড়ির পাশে একটি দোকানে গেলে ৪-৫জন বখাটে যুবক উত্যক্ত করে। লাকীর মা রেহেনা বেগম  অভিযোগ করে বলেন, ‘পারার ৪-৫জন বখাইটে আমার মাইয়াডারে কয়েকদিন ধইরা উৎপাত করতাছে, হেরা এলাকার অনেক খারাপ লোক, আমারে ছুরি দেখাইয়া কইছে থানায় মামলা দিলে মাইরা ফাইলাইবো। বাঞ্ছারামপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) অংশু কুমার দেব বলেন, আমরা ময়নাতদন্ত রিপোর্টের জন্য অপো করছি আর সেই সঙ্গে তদন্তের কাজও চলবে। তিনি আরো বলেন, যাদের নামে মামলা হয়েছে তারা ওই এলাকার ত্রাস। মামলার আসামীরা হলেন- রাধানগর গ্রামের আনোয়ার হোসেন (৩০), জাকির হোসেন (২৯), মাহমুদুল হাছান খান (২৮), রিপন মিয়া (৩০) এবং মো. হিযবুল্লাহ (২৭)।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর