বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে সড়ক দূর্ঘটনায় চালক নিহত

images (4)বিশেষ প্রতিনিধি : সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্রীরামপুর নবারুণ একাডেমির সামনে ট্রাক্টর নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে ওই ট্রাক্টরের চালক সালাউদ্দিন (২৫) গুরুত্বর আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে আশংকাজনক অবস্থায় নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। সে উপজেলার জিনপুর গ্রামের রফিক মিয়ার ছেলে। নিহত সালাউদ্দিন জমি চাষাবাদের জন্য শ্রীরামপুর গ্রামে যাচ্ছিল।