নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০ পুরুষ শূন্য দুই গ্রাম
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুই গ্রামের দীর্ঘদিনের আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাজেবিশাড়া গ্রামের স্থানীয় ওয়ার্ড মেম্বার ফকরুল ইসলামকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর ৬টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। দুই গ্রাম এখন পুরুষ শূন্য রয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের বাজেবিশাড়া ও দুবাচাইল গ্রামের দুটি গ্রুপ এলাকায় মামলা, হামলা ও লুটপাটের ঘটনা ঘটাচ্ছে দীর্ঘদিন ধরে। এসব ঘটনায় একাধিক মামলাও হয়।
দুবাচাইল ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি গ্রামের ছমির মিয়াকে ২০১৯ সালের ১৯ জানুয়ারি বেধড়ক পিটিয়ে খাদ্যনালী ছিড়ে ফেলা হয় বিএনপি নেতা আবুল। পরে লোকটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় বিএনপি নেতা আবুল হোসেনকে এক নম্বার আসামী করে মামলা করা হয়। মামলা তুলে নিতে চাপ দিলে রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন নিরীহ ব্যক্তির বিচারের দাবি জানায়। এতে বিএনপির একটি গ্রুপ চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু করে।
এসব ঘটনার জেরে বুধবার সন্ধ্যায় দুবাচাইল গ্রামের সীমান্তবর্তী মুরাদনগর উপজেলার পিপিড়িয়াকান্দি বাজারে বিএনপি নেতা আবুলের সাথে রুহুল আমিন চেয়ারম্যানের সমর্থক আরজু মিয়ার বাকবিতন্ডা হয়। গতকাল বৃহস্পতিবার ভোরে এসব ঘটনার জেরধরে দুই গ্রুপের মধ্য টেটা, বল্লম, তীরসহ দেশীয় অস্ত্র দিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। এদের মধ্য গুরুত্বর আহত হয়ে ৮ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন-ফারুক আহমেদ, বাজে বিশাড়া ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুজন মিয়া, কাদির মিয়া, মেহেদী হাসান লিটন, সেলিম রেজা, নাইম, মো: অপু, লিটন মিয়া, আলাল, শিপন।
এ বিষয়ে বাজে বিশাড়া গ্রামের বৃদ্ধ অরুণ মিয়া বলেন, বাজে বিশাড়া ও দুবাচাইলে প্রায় সময় ছোটখাটো বিষয় নিয়ে বড় ধরনের ঝগড়া বিবাদ লেগে থাকে। দুই পক্ষের লোকজন বাইরে থেকেও ভাড়া করা লোকজন নিয়ে আসে।
এব্যাপারে বিএনপি নেতা আবুল হোসেনের বক্তব্য নিতে একাধিকবার তার মোবাইল ফোনে চেষ্টা করলেও বারবার তার ব্যবহারিত ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে নবীনগর থানার তদন্ত পরিদর্শক রুহুল আমিন বলেন, সংঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে। কোন পক্ষই এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেয়নি।
এ বিষয়ে রুহুল আমিন চেয়ারম্যান বলেন, দুই গ্রামের অশান্তির মূলে হত্যাসহ ৯ মামলার আসামী বিএনপি নেতা আবুল। সে এলাকায় অশান্তি বজায় রাখতে বিএনপি নেতাদের নিয়ে দাঙ্গা হাঙ্গামা করছে।










