,

শাপলা চত্বর ঘটনার সত্য উদঘাটনের জন্য স্বাধীন তদন্তের দাবি

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের ২০১৩ সালের ৫ মে সংঘটিত ঘটনার সত্য উদঘাটনের জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি করেছেন।

মঙ্গলবার তিনি সংবাদমাধ্যমে এক বিবৃতিতে বলেন, “ঘটনার প্রকৃত কারণ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য তদন্ত কমিশন অপরিহার্য।” তিনি এই ঘটনাকে দেশের ইতিহাসের “বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়” হিসেবে উল্লেখ করেছেন এবং বলেন, সেদিন ধর্মপ্রাণ জনগণের ওপর যে অভিযান পরিচালিত হয়েছিল, তা গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানবতার পরিপন্থী ছিল।

ডা. শফিকুর রহমান আরও বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার এখনো সম্পন্ন হয়নি। এতে ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং সাধারণ জনগণের মধ্যে হতাশা ও অসন্তোষ বাড়ছে।

তিনি বিচারহীনতার সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “একটি সভ্য দেশে শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার সংবিধানগতভাবে স্বীকৃত। সেই অধিকার দমন করতে শক্তি প্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সত্য উদঘাটন ও দায়ীদের আইনের আওতায় আনা জরুরি, যাতে এ ধরনের ঘটনা পুনরায় না ঘটে।”

বিবৃতির শেষাংশে জামায়াত আমির দেশের শান্তি, ন্যায়বিচার এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সহায়তার প্রতিশ্রুতি দেওয়ার জন্য উৎসাহিত করেন।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর