বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রান্সফরমারে অগ্নিকান্ডের পর উৎপাদনে ফিরেছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানীর ৪টি ইউনিট

download (3)নিজস্ব প্রতিবেদক টান্সফরমারে অগ্নিকান্ডের পর বন্ধ হওয়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানীর ৪ ইউনিট উৎপাদনে ফিরেছে। ইউনিট গুলো হচ্ছে ৬৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ২নং ইউনিট, প্রতিটি ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৩ নং ইউনিট ও ৪নং ইউনিট এবং ৫৬ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন জিটি-২ ইউনিট।
গত শুক্রবার সন্ধ্যা থেকে মধ্য রাতের মধ্যে ইউনিট গুলি পর্যায়ক্রমে উৎপাদনে ফিরে আসে বলে জানান পাওয়ার স্টেশন কোম্পানী কর্তৃপক্ষ।
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেল ৩টার দিকে পাওয়ার স্টেশন কোম্পানীর সাব-ষ্টেশনের ২৩০ কেভি সুইচ ইয়ার্ডের ১১ কেভি ট্রান্সফরমারে অগ্নিকান্ডের কারনে কেন্দ্রের ৪টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে পাওয়ার স্টেশনের নিজস্ব দমকল বাহিনী ও আশুগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে।
পাওয়ার স্টেশন কোম্পানীর সূত্র জানায়, তাদের নিজস্ব প্রকৌশলীদের মেরামত কাজ শেষে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সোয়া ১২টা পর্যন্ত বন্ধ হওয়া ইউনিটগুলো উৎপাদনে ফিরে।
এ ব্যাপারে পাওয়ার স্টেশন কোম্পানীর পরিচালক (কারিগরি) প্রকৌশলী মোঃ সাজ্জাদুর রহমান জানান, সন্ধ্যা থেকে রাত সোয়া ১২টার মধ্যে বন্ধ ইউনিটগুলি পর্যায়ক্রমে উৎপাদনে ফিরে আসে।