শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-সিলেট নৌরুটে চলাচল স্বাভাবিক

news-image

image_76395ঢাকা-সিলেট নৌরুটে ডাকাতি ও চাঁদাবাজি বন্ধ এবং শ্রমিকদের নিরাপত্তা দাবিতে শুরু করা অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘট প্রত্যাহার করেছে শ্রমিকরা।





শুক্রবার সন্ধ্যায় শ্রমিক ফেডারেশন ও পুলিশ প্রশাসনের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পুলিশ আশ্বাস দিয়েছে নৌরুটে ডাকাতি ও চাঁদাবাজি বন্ধে জরুরি ব্যবস্থা নেয়া হবে।





এ আশ্বাসের পর শ্রমিক ফেডারেশন নেতারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। বর্তমানে ঢাকা-সিলেট নৌরুটে নৌ চলাচল স্বাভাবিক হয়েছে।





আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করে  বলেন, শ্রমিক ও কার্গো ভ্যাসেল অনার্স অ্যাসোসিয়েশন নেতাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে তারা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। খুব শিগগিরই ঢাকা-সিলেট নৌরুটে ডাকাতি ও চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।  





এর আগে শুক্রবার সকাল থেকে ঢাকা-সিলেট নৌরুটে ধর্মঘটের কারণে আশুগঞ্জ আন্তর্জাতিক নৌবন্দরে আটক পড়ে মালবাহী শতাধিক কার্গো জাহাজ। এসব জাহাজের সার, কয়লা, রড-সিমেন্ট, বালি-পাথর ও জ্বালানি তেলসহ বিভিন্ন গুরুতপূর্ণ মালামাল পরিবহন বন্ধ হয়ে যায়।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা