আশুগঞ্জ ষ্টীল সাইলো শ্রমিক অধিকার সংগ্রাম পরিষদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :  শ্রম আইনে সকল সুযোগ সুবিধার দাবিতে গত (
২৮ফেব্রুয়ারি )শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সাইলোর বালুর
মাঠে আশুগঞ্জ ষ্টীল সাইলো শ্রমিক অধিকার সংগ্রাম পরিষদের উদ্যোগে শ্রমিক
সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আশুগঞ্জ ষ্টীল সাইলো শ্রমিক অধিকার সংগ্রাম
পরিষদের যুগ্ম আহবায়ক মো.আলাউদ্দিনের সভাপতিত্বে ও আহবায়ক তানশেন আহম্মেদ
এর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড
ইউনিয়ন সংঘ আশুগঞ্জ শাখার আহবায়ক আব্দুল হেকিম

বিশেষ অতিথি হিসেবেউপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক ও ট্যাংকলরী চালক শ্রমিক
ইউনিয়নের সভাপতি ইদন মিয়া মিন্টু,সাধারণ সম্পাদক মো.নুরুল হক
সরকার,আশুগঞ্জ রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতা মো.মিজানুর রহমান,পরিবেশক
সমিতির সভাপতি মো.জুয়েল মিয়া,যুগ্ম সম্পাদক মো.সোহাগ মিয়া, আশুগঞ্জ ষ্টীল
সাইলো শ্রমিক অধিকার সংগ্রাম পরিষদের নেতা মো.আলমঙ্গীর,প্রকল্প শ্রমিক
ইউনিয়নের সহ সভাপতি মো, কবির হোসেন, যুগ্ম সম্পাদক মো.দানিছ সরকারসহ আরোও
অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, স্থানীয় দক্ষ,অর্ধ-দক্ষ বেকার ও
ক্ষতিগ্রস্থ শ্রমিকদের কাজ দিতে হবে এবং নিয়োগপ্রাপ্ত শ্রমিকদের সর্ব
নিম্নতম মুজুরী ২০ হাজার টাকা ও শ্রম আইনে সকল সুযোগ সুবিধা দিতে হবে।

এসময় বক্তারা আরোও বলেন, দাবি আদায় না হলে আগামী দিনে আরোও কঠোর কর্মসূচি
দিবেন নেতারা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ