বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে ডাকাতির প্রতিবাদে নৌযান শ্রমিক ফেডারেশনের অনিদিষ্টকালের ধর্মঘট, আটকা পড়েছে ২শতাধিক মালবাহী কার্গোজাহাজ

asu-19-4-13-2--300x200ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীতে মালবাহী কার্গো জাহাজে ডাকাতির ঘটনার প্রতিবাদে নৌযান ফেডারেশনের ডাকে শুক্রবার সকাল থেকে অনিদিষ্টকালের ধর্মঘট শুরু করেছে শ্রমিকরা। এ কারনে বন্দরে আটকা পড়েছে প্রায় ২শতাধিক মালবাহী কার্গোজাহাজ। আটকা পড়া মালবাহী জাহাজের পণ্য কার্গোজাহাজ থেকে মালামাল খালাস করতে না পারায় ব্যবসায়ীদের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের উৎপাদিত জরুরি কাচাঁমাল নিয়ে জাহাজ আটকা পড়ায় পণ্য সরবরাহকারীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। তবে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা জানান, গত বৃহস্পতিবার রাতে আশুগঞ্জ বন্দরে এমভি মাহি আরাফাত জাহাজে ডাকাতির ঘটনা ঘটেছে। জাহাজের শ্রমিকদের প্রায় ৩ লক্ষ টাকার মালামাল লুট করে। এসময় বাধা প্রদান করলে ডাকাতদের হামলায় ৪ শ্রমিক আহত হয়। এর আগে গত ৫ দিনে অন্ততঃ ৮টি জাহাজে ডাকাতি ঘটে। বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েসনের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসাইন হামদু জানান, গত কয়েক দিন যাবত আশুগঞ্জ বন্দর ও সার কারখানা এলাকায় মালবাহী জাহাজে ডাকাতির ঘটনা ঘটছে। স্থানীয় প্রশাসনকে বারবার অবহিত করেও কোন লাভ হচ্ছে না। তাই শ্রমিকরা নৌ ধর্মঘটে নামতে বাধ্য হয়েছে। নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বাহার মাষ্টার জানান, শ্রমিকদের উপর ডাকাতরা নিয়ে যাওয়া মালামাল উদ্ধার না হলেও পর্যাপ্ত নিরাপত্তা না দিলে ধর্মঘট অব্যাহত থাকবে। প্রায়ই আশুগঞ্জের মেঘনা নদীতে ডাকাতির ঘটনা ঘটে কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছেনা। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক জানান, নৌযান শ্রমিকদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

এ জাতীয় আরও খবর

সিন্ডিকেট থেকে কৃষকদের রক্ষা করার উদ্যোগ নিচ্ছে সরকার

কোনো অবস্থাতেই মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

ইরানকে অস্ত্র না দিতে চীনের প্রেসিডেন্টকে চিঠি দিলেন ট্রাম্প

লোহিতসহ তিন সাগরে বাণিজ্য পথ বন্ধের হুমকি ইরানের

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন

৫ লাখ ৪২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

দেশে বীর মুক্তিযোদ্ধা আছেন কতজন, জানালেন মন্ত্রী

১৪ দিনে রেমিট্যান্স এলো ১ হাজার ৬০৭ মিলিয়ন ডলার