,

আশুগঞ্জের মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবিতে ১জনের লাশ উদ্ধার : উদ্ধার কাজ চলছে (ভিডিও)

-PAXP-deijE11048866_1561048344153184_491521624_nব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবিতে ১জনের লাশ উদ্ধার। নিহত ব্যাক্তি অজ্ঞাত নাম পুরুষ (৪০)। আরো ৩জন নিখোজ রয়েছে। আজ রবিবার ভোর সাড়ে ৬টায় আশুগঞ্জ লঞ্চঘাটে দাড়িয়ে থাকা ট্রলারটিতে দ্রুত ২০ থেকে ২৫জন যাত্রী হুরু হুরি করে উঠার সময় ট্রলারটি উল্টে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকার অধিকাংশ যাত্রীই তীরে উঠে আসে। এ সময় ৪জন যাত্রী নিখোঁজের কথা জানান ট্রলারের যাত্রী তবারক মিয়া। তোতা মাঝির ট্রলারটি ভোর ৬টায় কিশোরগঞ্জের ভৈরব থেকে ১০জন যাত্রী নিয়ে আশুগঞ্জ লঞ্চঘাটে আসে। পরে ট্রলারটি যাত্রী নিয়ে কিশোরগঞ্জের অষ্ট্রগ্রামে যাওয়ার কথা ছিল। এদিকে, ট্রলারটি উদ্ধারের জন্য ইতিমধ্যে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ৫সদস্যের একটি ডুবুরি দল সকাল সাড়ে ৯টা থেকে উদ্ধার কাজ শুরু করে। তবে ট্রলারটি উল্টে যাওয়ায় এবং ভিতরে বিভিন্ন মালামালের বস্তা থাকায় উদ্ধার কাজ ব্যহত হচ্ছে। ট্রলার ডুবির ঘটনার পর পর আশুগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা সন্দ্বীপ কুমার  সিংহসহ স্থানীয় প্রশাসনের লোকজন ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজের তদারকি করছেন।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ইতিমধ্যে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহত ব্যাক্তির কোন পরিচয় পাওয়া যায়নি।

https://www.youtube.com/watch?v=V7HPtmq2md4

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর