বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জ উপজেলা যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

IMG_1312আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণাবাড়ীয়ার আশুগঞ্জে ০৬ই মার্চ শুক্রবার সকাল ১১ টায় ২০দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে উপজেলা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ ফায়জুর রহমান এর নেতৃত্বে মিছিলটি আশুগঞ্জ শ্রমকল্যাণ কেন্দ্র থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে আশুগঞ্জ পূর্ব বাজার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক ফায়জুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন খান শ্যামল, সাবেক উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম (কোয়েল), যুবদল নেতা মোঃ রাসেল সওদাগর, মোঃ মনির হোসেন, মোঃ মামুন মিয়া, ছাত্রদল নেতা সোহেল পারভেজ, মোঃ স্বপন মিয়া, মোঃ শামিম প্রমুখ।

বক্তারা অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য সরকাররের কাছে দাবী জানান। এছাড়াও উপজেলা বিএনপির অভ্যান্তরিণ কুন্দলের কারণে ২০দলীয় জোট নেত্রী বিএনপির চেয়ারপার্সনের নিকট তাদের দাবী আশুগঞ্জের বর্তমান কমিটি বিলুপ্তি করে সাবেক কমিটি বহাল রাখার।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা