,

বাঞ্ছারামপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

news-image

আবু রায়হান চৌধুরী,বাঞ্ছারামপুর : সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা,আনন্দ র‌্যালী, “বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে জাতীয় পতাকা উত্তোলন,জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে উপজেলা পরিষদ চত্ত্বর হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ র‌্যালী বের হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তা উপজেলা প্রাঙ্গণে এসে মিলিত হয়। পরে উপজেলা অডিটরিয়াম কক্ষে “বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক” এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাফিজা নাজ নীরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমির,পৌর মেয়র খলিলুর রহমান (টিপু মোল্লা),উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন,কৃষি কর্মকর্তা জামাল হোসেন,স্বাস্থ্য কর্মকর্তা ডা. আল মামুন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল,বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ সালাহ্ উদ্দিন চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নৌসাদ মাহমুদ, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ কবির হোসেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তৌহিদ,মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মনজুর এ মাওলা,পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা কাজী সোহেল, পানি সম্পদ কর্মকর্তা পলাশ সরকার,

বিআরডিবি কর্মকর্তা লোকমান হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার জুয়েল আহমেদ,শ্রমিকলীগ আহ্বায়ক সৈয়দ মো. আব্দুল আজিজ প্রমূখসহ ছাত্রলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,কৃষক লীগ, শ্রমিকলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা