,

আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠন

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : রিফাত শিকদারকে আহবায়ক ও তানভীর হাসান আজহারকে যুগ্ম আহবায়ক করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন স্বাক্ষরিত এক সংবাদ বিঞ্জপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ আহমেদ রনি ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন মামুন এর কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সেই কমিটি বিলুপ্ত করা হয়। পাশাপাশি আশুগঞ্জ উপজেলা ছাত্রলেিগর কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য তিন মাসের জন্য ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। এতে রিফাত শিকদারকে আহবায়ক ও তানভীর হাসান আজহারসহ আরো ৭ জনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। কমিটিতে সদস্য করা হয়েছে ২৩ জনকে।

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন জানান, আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আগের কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারনে ও সাংগঠনিক গতিশীলতা আনার জন্য ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড