শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ  : ‘দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুটিই মিলবে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার দুপুরে আশুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৯ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।র‌্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত এলাকা প্রদক্ষিণ করে পূণরায় উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিমুল হায়দারের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তৃতা করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম ও আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক প্রমুখ।সভায় উপজেলায় কর্মরত অন্যান্য কর্মকর্তাগণ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।