,

আশুগঞ্জে অতিরিক্ত ফি দায়ে খোলাপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

B Baria Mapআশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে খোলাপাড়া শাহ ফরাছত আলী উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক হাইকোর্টের নির্দেশ অমান্য করে চলতি এসএসসি পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবক এবং এসএসসি পরীক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ পত্র দায়ের করেছে। এই ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে আহবায়ক করে তদন্ত কমিটি গঠন করেছে।
অভিযোগ পত্রে জানা যায় আশুগঞ্জ উপজেলার খোলাপাড়া শাহ ফরাছত আলী উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক খোরশেদ আলম ভুইয়া হাইকোর্টের নির্দেশ অমান্য করে চলতি বছর ১০৫জন এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে র্বোড নির্ধারিত সর্বোচ্চ ১হাজার ৪শ টাকা নেওয়ার কথা থাকলেও প্রতি শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি হিসাবে ৩/৪ হাজার টাকা অতিরিক্ত আদায় করা করেছে। হাইকোর্টের নির্দেশে অতিরিক্ত ফি শিক্ষার্থীদের কাছে ফেরত দেওয়ার আদেশ করলেও একমাস মাস পার হয়ে গেলেও তা আজও প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের ফেরত দেয়নি। এ বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা একাধিকবার প্রধান শিক্ষক খোরশেদ আলম ভুইয়া সাথে একাধিক বার যোগাযোগ করলে ফেরত দেওয়ার কথা বলে প্রতিদিন শুধু আশ্বাস দিয়ে থাকেন। অভিভাবক প্রতিনিধি আবু নছর আহমেদ জানান প্রধান শিক্ষক খোরশেদ আলমকে একাধিকার ম্যানেজিং কমিটির সভায় অতিরিক্ত ফি ফেরত দিতে বলা হয়েছে। তিনি তা আজও পরীক্ষার্থীদের ফেরত দেয়নি। হাইকোর্টের নির্দেশ অমান্য করে এসএসসি পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করে ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবক এবং এসএসসি পরীক্ষার্থীরা। উপজেলা নির্বাহী অফিসার এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে আহবায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বিপ কুমার সিংহ জানান খোলাপাড়া শাহ ফরাছত আলী উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক খোরশেদ আলম ভুইয়া বিরুদ্ধে এসএসসি পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। তবে ঘটনায় তদন্ত কমিটি কাজ করছে। তদন্ত কমিটি প্রধান সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান জানান তদন্ত চলছে। তিনি আরও জানান আজ নতুবা কাল সরজমিনে বিদ্যালয়ে যাওয়া হবে।
তবে অভিযুক্ত প্রধান শিক্ষক খুরশেদ আলম ভুইয়া সাথে যোগাযোগ করলে তিনি জানান বিদ্যালয়ে গেলে তিনি খুলে বলবেন।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ