,

আশুগঞ্জে প্রাক-প্রাথমিক শিক্ষার ফিল্ড সুপার ভাইজারকে শোকজ করার ৪মাসেও কোন জবাব দেননি

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাক-প্রাথমিক শিক্ষার ফিল্ড সুপার ভাইজার সায়েদুর রহমানকে শোকজ করার ৪মাসেও কোন জবাব দেননি। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম আফজালের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে হওয়ার কারণে ডিজির প্রভাব বিস্তার করে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রাক-প্রাথমিক শিশু ও গণশিক্ষার শিক্ষকদের উপর প্রভাব বিস্তার করে অবৈধ সুযোগ-সুবিধা নেয়ার একাধিক অভিযোগ উঠেছে।

ব্রাহ্মণবাড়িয়া ইসলামিক ফাউন্ডেশন অফিস সুত্রে জানা যায়,আশুগঞ্জে প্রাক-প্রাথমিক শিশু ও গণ শিক্ষার ফিল্ড সুপার ভাইজার সায়েদুর রহমানকে সরাইল উপজেলা প্রাক-প্রাথমিক শিশু ও গণ শিক্ষার ফিল্ড সুপার ভাইজারের দায়িত্ব পালনকালে সরকারী বই বিক্রিসহ বিভিন্ন অভিযোগের তদন্ত করে গত ২২ সেপ্টেম্বর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক(চলতি দায়িত্ব) মো.আশিকুর রহমানকে একটি চিঠি দেয় ইসলামিক ফাউন্ডেশন ঢাকা।

চার মাস চলে গেলেও কোন তদন্ত করেননি জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক(চলতি দায়িত্ব) মো. আশিকুর রহমান। চারমাসে কোন তদন্ত না করায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প পরিচালক ফারুক আহমেদ স্বাক্ষরিত ২১ নভেম্বর আবার উল্লেখিত বিষয়ে জরুরী ভিত্তিতে প্রতিবেদন প্রেরণের জন্য তাগাদাপত্র পাঠিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক(চলতি দায়িত্ব) মো.আশিকুর রহমানের সাথে কথা বলতে চাইলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।এদিকে আশুগঞ্জে প্রাক-প্রাথমিক শিক্ষার ফিল্ড সুপার ভাইজার সায়েদুর রহমান গত আগষ্ট মাসে আশুগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনে পোষ্টিং নেয়।

দগরীসার ভূইয়া বাড়ির মোর্শেদ আলম ভুইয়া বলেন,তার(সাইদুর রহমান) গ্রামের বাড়ি আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামের প্রভাবশালী বংশের কারণে উপজেলায় কর্মরত আশুগঞ্জে প্রাক-প্রাথমিক শিক্ষার শিক্ষকদের উপর অমানবিক আচরণ করেন।ফিল্ড সুপারভাইজার সায়েদুর রহমানের সাথে কথা বললে তিনি বলেন,আমার বিরুদ্ধে এসব অভিযোগ কাল্পনিক এবং ভিত্তিহীন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা